নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিপুল ভোটে জয়ের প্রার্থনা জানিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্ৰেস জয়হিন্দ বাহিনী ও বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে পুজো দেওয়া হয়েছিলো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার কাছে । বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরাট ব্যবধানে পরাজিত করবেন দলনেত্রী সেই বিশ্বাস রয়েছে সকলের মনেই ।
দেবীর দরবারে প্রার্থনা জানানোর পর জয়হিন্দ বাহিনীর প্রতিনিধি রা কালীঘাটেপৌঁছে দিলেন সর্বমঙ্গলার আশীর্বাদী ফুল সহ প্রসাদ । তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এর হাতে তুলে দেওয়া হল ফুল , প্রসাদ ।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী সহ সেখ ডালিম , অনির্বাণ চৌধুরী , সৌমেন যশ , আব্দুল কাদের উপস্থিত ছিলেন । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুস্থতা , দীর্ঘায়ু কামনা করে জয়হিন্দ বাহিনীর নেতৃত্বরা জানিয়েছেন ফলাফল প্রকাশ হলেই জানা যাবে দিদির জনপ্রিয়তা ।