ঘুমের দেশে সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য : শোকস্তব্ধ শিল্পীমহল

by BARDHAMAN TV 20th August 2021 10:37 am কলকাতা
ঘুমের দেশে সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য : শোকস্তব্ধ শিল্পীমহল


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য । তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্পীমহল । জানা গেছে , বেশ কিছুদিন ধরেই বুকের ব‍্যাথায় ভুগছিলেন তিনি । মাঝে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি । বৃহস্পতিবার ফের বুকে যন্ত্রনা অনুভব করলে তাঁকে ভর্তি করা হয় চিকিৎসাকেন্দ্রে । সেখানেই মৃত‍্যু হয় পিলু ভট্টাচার্য এর । সোশাল মিডিয়ায় মৃত‍্যু খবর ঘোষনা করেছেন পিলু ভট্টাচার্য এর ছেলে ঋতর্ষি ভট্টাচার্য । ২০১৫ সালে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার । বাংলা সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র পিলু ভট্টাচার্য । ইতিমধ‍্যেই বিভিন্ন শিল্পী , কলাকুশলী , স্বজনরা শোকজ্ঞাপন করেছেন সোশাল সাইটে ।